ইতোমধ্যেই সংবাদ মাধ্যমে আলোড়ন ফেলেছে বিলুপ্ত ডায়ার ওলফ বা শ্বেত নেকড়ের ফিরে আসার সংবাদ।
গত সোমবার ডালাস ভিত্তিক একটি কোম্পানি কলোসাল বায়োসায়েন্স ঘোষণা করে যে, তারা প্রায় ১২,৫০০ বছর আগে বিলুপ্ত হয়ে যাওয়া এক প্রজাতির নেকড়ে সফলভাবে প্রথমবারের মতো বিলুপ্তির থেকে ফিরিয়ে আনা হয়েছে। এর পরপরই এই খবর দ্রুত আলোচনায় আসে । টাইম্স এই ডায়ার ওয়লফগুলোর ভিডিও প্রকাশ করেছে।
মূলত কলোসালের বিজ্ঞানীরা প্রাচীন ডিএনএ, ক্লোনিং এবং জিন-সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করে ধূসর নেকড়ের জিন পরিবর্তন করে তিনটি নেকড়ের শাবক তৈরি করেছেন। রমুলাস, রেমাস এবং খালেসা। রমুলাস এবং রেমাস পুরুষ শাবক, যারা অক্টোবর ১, ২০২৪ এ এবং নারী শাবকটি জানুয়ারি ৩০, ২০২৫ এ জন্মগ্রহণ করে। খালেসা ছোট বিধায় এখনো কোম্পানিটি তার বিষয়ে বিস্তারিত প্রকাশ করেনি।
রমুলাস এবং রেমাস এই অল্প বয়সেই তারা প্রায় চার ফুট লম্বা। তিনটি ডায়ার ওলফ একটি অজ্ঞাত স্থানে ১০ ফুট লম্বা (৩ মিটার) "চিড়িয়াখানা-গ্রেড" বেড়া দিয়ে ঘেরা ২০০০ একর জমিতে বাস করছে। সেখানে নিরাপত্তা কর্মী, ড্রোন এবং লাইভ ক্যামেরা ফিড দিয়ে তাদের সব সময় পর্যবেক্ষণ করা হয়।
ডায়ার ওয়লফ ফসিল এবং প্রাচীন ডিএনএ
কলোসালের বিজ্ঞানী ও তাদের সহযোগীরা জানিয়েছে, দুটি ডায়ার নেকড়ের জীবাশ্ম থেকে আহরিত প্রাচীন ডিএনএ ব্যবহার করে, তারা দুটি উচ্চ-মানের অ্যানোকিয়ন ডাইরাস জিনোম, অথবা জিনগত তথ্যের সম্পূর্ণ সেট, একত্রিত করতে সক্ষম হয়েছিল যা নেকড়েদের স্বতন্ত্র বৈশিষ্ট্য।
যেমন সাদা লোম এবং লম্বা, ঘন পশমের জন্য দায়ী জিনগত প্রকরণগুলি চিহ্নিত করতে জীবিত কুকুর প্রজাতি যেমন নেকড়ে, শিয়াল এবং খেঁকশিয়ালের জিনোমের সাথে এই জিনোমগুলোর তুলনা করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপর কোম্পানিটি জিনগত বিশ্লেষণ থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করে ধূসর নেকড়ের কোষ পরিবর্তন করে। সবচেয়ে সম্ভাবনাময় কোষগুলো ক্লোন ও দাতা ডিম্বাণুতে স্থানান্তরিত করার আগে ১৪টি জিনে ২০ ধরনের পরিবর্তন করা হয়েছে।
এরপর সুস্থ ভ্রূণগুলোকে আন্তঃপ্রজাতি গর্ভধারণের জন্য সারোগেটদের মধ্যে প্রতিস্থাপন করা হয়ে,
যার ফলে বিলুপ্তির কবল থেকে ফিরিয়ে আনা প্রজাতির জন্ম হয়েছে।
গবেষণা সংস্থাটি সিএনএনকে নিশ্চিত করেছে যে তারা গৃহপালিত কুকুর- বিশেষ করে বড় আকারের মিশ্র-প্রজাতির শিকারী কুকুরকে সারোগেট হিসেবে ব্যবহার করেছে। ফলে ডায়ার ওলফের সবচেয়ে নিকট ফলাফল এই তিনটি শাবক।
অনেকেই সরাসরি এদের ডায়ার ওলফ স্বীকৃতে অসম্মত, সে বিষয়ে কলোসালের পরামর্শক ড্যলেন সাংবাদিকদের জানান, যদিও এটি গ্রে ওলফ এর জিনোম কিন্তু এদের মধ্যে ডায়ার ওলফের জিন রয়েছে।
এই জিনগুলোতে গত ১৩,০০০ বছরে আমরা যা দেখেছি তার চেয়েও ভয়ঙ্কর নেকড়েদের মতো দেখায়। বিষয়টি বেশ দারুণ। তবে এটি নিঃসন্দেহে একটি অভূতপূর্ব ঘটনা। গেম অফ থ্রন্স দেখে যারা ডায়ার ওলফ এর বিষয়ে আগ্রহী ছিলেন তারা বেশ খুশি এ খবরে। একটি প্রজাতি পুনরুদ্ধার পৃথিবীর জন্যে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ।









